× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে থাইল্যান্ডের সেনাবাহিনীর হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ১৫:২৩ পিএম

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে থাইল্যান্ডের সেনাবাহিনীর হামলা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। মূলত কম্বোডিয়া সীমান্তে আর্টিলারি ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি ভবনে থাই সেনাবাহিনী ওই হামলা চালায়। আত্মরক্ষার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলেও থাই সেনাবাহিনী দাবি করেছে। 

সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে থ্যাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ার সীমান্তঘেঁষা সুরিন প্রদেশের একটি ভবনে তারা যে হামলা চালিয়েছে, তা আত্মরক্ষার অংশ হিসেবে করা হয়েছে। ওই ভবনটি থেকে কম্বোডীয় সেনারা থাইল্যান্ডে ভারী অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছিল বলেও দাবি করেছে রয়্যাল থাই আর্মি (আরটিএ)।

সেনাবাহিনীর ভাষ্য মতে, ভবনটিতে কোনো বেসামরিক মানুষ ছিলেন না এবং এটি ফাঁকা অবস্থায় কামান হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

থাই সীমান্তের কপ চুয়েং জেলার চং চম পয়েন্ট সংলগ্ন এলাকায় ওই ভবনটিতে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থাই সেনাবাহিনী এই ব্যাখ্যা দেয়। ভিডিওটিতে দেখা যায়, সীমান্তের ওপারে থাকা ভবনটিতে থাইল্যান্ডের সেনাবাহিনীর ছোঁড়া অস্ত্র আঘাত করে।

ধারণা করা হচ্ছে, ভবনটি একটি ক্যাসিনো ছিল এবং সেখানে কোনো বেসামরিক লোকজন অবস্থান করছিল না।

থাই সেনাবাহিনী অভিযোগ করেছে, কম্বোডীয় সেনারা বারবার বেসামরিক ভবন ব্যবহার করে থাইল্যান্ডে হামলা চালাচ্ছে, যা মানবঢাল হিসেবে ব্যবহারের শামিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা