প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ০৯:১৩ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫ ২২:৪২ পিএম
যুক্তরাজ্যের রাজার গ্রীষ্মকালীন বাসভবন স্যান্ড্রিংহাম এস্টেটে তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজার স্বাস্থ্যের উন্নতি এবং তাঁর রাজকীয় দায়িত্ব পুনরায় শুরু করার জন্য আনন্দ প্রকাশ করেন মোদী। আতিথেয়তার জন্য ধন্যবাদ প্রকাশ করে রাজা তৃতীয় চার্লসকে ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানান তিনি।
জানা গেছে, রাজা তৃতীয় চার্লস ও নরেন্দ্র মোদী টেকসই জীবনযাত্রার সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে আয়ুর্বেদ, যোগব্যায়াম এবং বিশ্বজুড়ে মানুষের কাছে এর সুবিধাগুলি ছড়িয়ে দেওয়ার উপায়।
দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। তারা উল্লেখ করেন, ঐতিহাসিক ভারত-যুক্তরাজ্যের ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি স্বাক্ষর অংশীদারিত্বকে নতুন গতি দেবে। রাজা তৃতীয় চার্লসকে পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে ভারতের অগ্রগতি, টেকসই উন্নয়নের প্রচার সম্পর্কে অবহিত করেন মোদী। কমনওয়েলথে যুক্তরাজ্য এবং ভারত কীভাবে একসাথে কাজ করতে পারে সে সম্পর্কেও আলোচনা করেন তারা।