× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইকুয়েডরে পিকআপ ট্রাক ও এসইউভির সংঘর্ষে নিহত ৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ১০:৫২ এএম

ইকুয়েডরে পিকআপ ট্রাক ও এসইউভির সংঘর্ষে নিহত ৯

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে একটি পিকআপ ট্রাক এবং একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। 

পানামা টুপি তৈরির জন্য বিখ্যাত উপকূলীয় শহর মান্তা এবং নিকটবর্তী শহর মন্টেক্রিস্টির সংযোগকারী মহাসড়কে রোববার এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন। 

ইকুয়েডরের ট্র্যাফিক কমিশনের একজন তদন্তকারী জুয়ান কার্লোস মার্টিলো সাংবাদিকদের বলেন, ‘আমরা লেন লঙ্ঘনের সন্দেহ করছি।’

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিহতদের মধ্যে ৬ এবং ১১ বছর বয়সী দুটি শিশুও রয়েছে।

মার্টিলো বলেন, নিহতদের সংখ্যা বিবেচনা করে ধারণা করা হচ্ছে যে কমপক্ষে একটি গাড়ি অতিরিক্ত যাত্রী বহন করছিল।

ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো সড়ক দুর্ঘটনা।

সরকারি পরিসংখ্যানে দেখা যায়- শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দেশটিতে ৪ হাজার ৭৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে ৫৬৫ জন মারা গেছেন।

সড়ক দুর্ঘটনাজনিত কারণে গত বছর দেশটিতে প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যু হয়। এসব দুর্ঘটনার এক-তৃতীয়াংশেরও বেশি চালকের অনভিজ্ঞতা বা বেপরোয়া গতির কারণে ঘটেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা