× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়া ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ১২:০০ পিএম

বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়া ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করে আটক হওয়া ৩৪ জেলের মুক্তির অনুরোধ করেছে ভারত সরকার। 

শুক্রবার (১৮ জুলাই) ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে ঢাকার কাছে দ্রুত ও নিরাপদে তাঁদের ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। গতকাল শুক্রবার ভারত সরকারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, গত ১৪ ও ১৫ জুলাইয়ের মাঝরাতে দুটি ভারতীয় মাছ ধরার ট্রলারসহ এই জেলেদের আটক করা হয়। ঘটনার খবর পাওয়ার পরপরই ঢাকায় ভারতীয় হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং আটক জেলেদের সঙ্গে কনস্যুলার পর্যায়ে সাক্ষাতের আবেদন জানায়।

সূত্র বলেছে, ‘জেলেদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের জন্য আমরা বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি, যাতে ট্রলারসহ তাঁদের ফেরত আনা যায়।’ সূত্র আরও জানায়, আটক জেলেরা দুটি ভারতীয় মাছ ধরার ট্রলার—এফবি ঝড় ও এফবি মা মঙ্গল চণ্ডীতে করে মোংলার কাছে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল বলে অভিযোগ।

বাংলাদেশি কর্তৃপক্ষের দাবি, এই ভারতীয় নাগরিকেরা আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে এবং সেখানে মাছ ধরছিল। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

গত বছরের আগস্টে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে বড় ধরনের অবনতি দেখা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা