× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরও ৮২ ফিলিস্তিনি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ০৯:১৮ এএম

আপডেট : ১১ জুলাই ২০২৫ ১১:০৪ এএম

গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরও ৮২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় একদিনে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া হামলায় নিহতদের মধ্যে দেইর আল-বালাহ শহরে খাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা ১৫ জনও রয়েছেন, যাদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের বেশিরভাগই শিশু।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার কড়া নিন্দা জানিয়ে বলেন, সহায়তা নিতে গিয়ে মানুষকে হত্যা করা একেবারেই অমানবিক। তিনি বলেন, গাজায় পর্যাপ্ত সহায়তা না থাকায় শিশুরা দুর্ভিক্ষের মুখে পড়েছে। একই সঙ্গে ইসরাইলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা ও হামলার স্বচ্ছ তদন্তের আহ্বান জানান।

হামাস এই হামলাকে গাজায় চলমান গণহত্যার অংশ হিসেবে উল্লেখ করে বলেছে, ইসরাইল সাধারণ মানুষ, স্কুল, শরণার্থী শিবিরসহ বেসামরিক স্থাপনাগুলোতে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরাইলি বাহিনীর প্রতিশোধমূলক আক্রমণে এখন পর্যন্ত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা