প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১৪:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, পুতিনের মিথ্যাচার ও অপ্রত্যাশিত আচরণের ফলে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিচ্ছে এবং এতে উভয় পক্ষের মানুষের প্রাণহানি বাড়ছে। তিনি ইঙ্গিত দেন, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আসতে পারে। এদিকে ইউরোপের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থনের বার্তা এসেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, ইউক্রেনের জন্য প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর পরিকল্পনা রয়েছে, যদিও তার বিস্তারিত প্রকাশ করেননি। এরই মধ্যে যুদ্ধ থামাতে তাঁর নানা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যুদ্ধক্ষেত্রে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের কিছু অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে।
তুরস্কে সীমিত বন্দি বিনিময়ের পর বড় পরিসরের শান্তি আলোচনা থমকে আছে। মস্কো এখনো কিয়েভের উত্তর প্রত্যাশা করছে বলে জানিয়েছে ক্রেমলিন।