× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ায় বিস্ফোরণে নিহত ৭

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ১০:৩৩ এএম

সিরিয়ায় বিস্ফোরণে নিহত ৭

সিরিয়ার হামা প্রদেশের একটি গ্রামাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের পর ঘটে যাওয়া একটি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন,এই তথ্য সিরিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।

সিরিয়ার রাষ্ট্রীয় ব্রডকাস্টার আল-ইখবারিয়ার প্রতিবেদন অনুযায়ী, হামা প্রদেশের একটি গ্রামে (যেটি রাজধানী দামেস্কের উত্তরে এবং আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশ কমান্ড সূত্র বলছে, বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আপাতত প্রাথমিক এবং তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে ঘটনার তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা