× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাইয়ে আবাসন সংস্থায় নাম লেখালেন রশিদ খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১৩:৩২ পিএম

দুবাইয়ে আবাসন সংস্থায় নাম লেখালেন রশিদ খান

আফগানিস্তান ক্রিকেটের সুপারস্টার রশিদ খান এবার নাম লেখালেন রিয়েল এস্টেট তথা আবাসন নির্মাণ সংস্থায়। সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট কোম্পানি এমএইচ ডেভলপার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পথচলা শুরু হয়েছে তার। আমিরাতে তাদের ব্যবসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রশিদকে যুক্ত করেছে কোম্পানিটি। 

জানা গেছে, দেশ আফগানিস্তান হলেও রশিদদের স্থায়ী নিবাস আরব আমিরাতে। দেশটির বিভিন্ন স্টেডিয়ামকে তারা নিজস্ব মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। তাই তো আফগানদের সবচেয়ে বড় তারকা রশিদ খান যুক্ত হলেন রিয়েল এস্টেটের সঙ্গে।  

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রিকেটারদের একজন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ উইকেট শিকারি রশিদ খান একটি উদাহরণ অন্য সবার জন্য। তিনি আফগান ক্রিকেটারদের নিরাপদ বাসস্থান সরবরাহ করার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান। 

 রশিদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত বহু বছর ধরে আফগান ক্রিকেটের জন্য একটি অত্যাধুনিক আবাসস্থলের মতো, নিরাপদ আশ্রয় এবং প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে। এমএইচ ডেভেলপার্সের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত বোধ করছি, যখন দুবাই কেবল দ্রুত বৃদ্ধি পাচ্ছে না বরং একটি স্থিতিশীল ও নিরাপদ অর্থনৈতিক পরিবেশেও তা করছে।’ 

এমএইচ ডেভলপার্স রশিদকে যুক্ত করতে পেরে খুশি জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা হাশমি বলেন, ‘বিনিয়োগ এবং বিলাসবহুল জীবনযাত্রার জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে দুবাইয়ের ক্রমবর্ধমান এই খাতে পুঁজি করার জন্য আমরা এই অংশীদারিত্বকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছি।’

তিনি আরও বলেন, ‘রশিদ খানের সাথে অংশীদারিত্ব, তার বিশ্বব্যাপী খ্যাতি আমাদের নিজস্ব মূল্যবোধের প্রতিফলন ঘটায়, এমএইচ ডেভেলপারদের বৃহত্তর মানুষদের সাথে যোগাযোগ করতে এবং এই সমৃদ্ধ বাজারে আমাদের অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা