× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিলো ইরান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ২১:৩৮ পিএম

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিলো ইরান

জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির ওপর ইরানে প্রবেশে নিষেধাজ্ঞা এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে সংস্থাটির নজরদারি ক্যামেরা স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আরাঘচি বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে ক্যামেরা স্থাপনের অনুমতি দেব না এবং সংস্থার প্রধানকে ইরানে প্রবেশ নিষিদ্ধ করা হবে।’

দেশটির আরেক বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ইরানি পার্লামেন্টের ভাইস স্পিকার হামিদ রেজা হাজি বাবাই বিষয়টি নিশ্চিত করেছেন।  

শনিবার ইসরায়েলি হামলায় নিহত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্মাননা অনুষ্ঠানে বক্তৃতায় হাজি বাবাই বলেন, ইসরায়েলের সরকারি নথিতে ইরানের সংবেদনশীল স্থাপনাগুলোর তথ্য পাওয়ার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ ইরানি জাতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৪৭ বছরের পুরনো শত্রুতার ধারাবাহিকতা। এই শত্রুতার মূল কারণ ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি নয়- এটি ইরানের জনগণের বিরুদ্ধে।'

হাজি বাবাই আরও বলেন, 'যুক্তরাষ্ট্র ৯ কোটি জনসংখ্যার একটি শক্তিশালী জাতিকে ভয় পায়, যাদের ৭০০০ বছরের পুরনো সভ্যতা, তারা এই অঞ্চলে আমেরিকান আধিপত্যকে অনুমোদন করবে না।'

এরআগে গত বুধবার ভোটাভুটির মাধ্যমে আইএইএ’র সঙ্গে সম্পর্ক স্থগিত করার প্রস্তাব পাস করে ইরানি পার্লামেন্ট। পর দিন বৃহস্পতিবার এই প্রস্তাবের অনুমোদন দেয় দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা গার্ডিয়ান কাউন্সিল।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সরকারের সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা ইসলামী আইন এবং সংবিধানের পরিপন্থি নয়। ফলে প্রস্তাবটি আইনে পরিণত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা