× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ডিনা বোলুয়ার্তে

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১৫:২৬ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ১৫:৪০ পিএম

ডিনা বোলুয়ার্তে

ডিনা বোলুয়ার্তে

পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ডিনা বোলুয়ার্তে। দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে জরুরি ভিত্তিতে ইমপিচ করার পরই বুধবার (৭ ডিসেম্বর) ক্ষমতায় আসেন তিনি।

বিবিসি জানিয়েছে, ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে কাস্তিলোকে দুবার ইমপিচ করার চেষ্টা হয়েছিল। বুধবার পেরুর জাতীয় টেলিভিশনে বিরোধীদের দখলে থাকা কংগ্রেস ভেঙে দেওয়ার কথা বলেন কাস্তিলো।

এ সময় পেরুতে জরুরি অবস্থাও ঘোষণা করেন তিনি। এর পরই বিক্ষোভ শুরু হয় দেশটিতে। প্রতিবাদ জানান বহু মন্ত্রী ও সাধারণ মানুষ। নিজেদের পদ থেকে ইস্তফা দেন অনেকেই।

জানা গেছে, দুই পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষ বাধে পুলিশের সামনেই। এর পরই জরুরি ভিত্তিতে ইমপিচমেন্ট নির্বাচন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে।

সেখানে তাকে ইমপিচ করার পক্ষে ভোট দেন ১০১ জন। ইমপিচমেন্টের বিরুদ্ধে ভোট পড়ে মাত্র ছয়টি। এ বিষয়ে ভোটদান থেকে বিরত থাকেন ১০ জন।

কাস্তিলোর ইমপিচমেন্টের পরই ডিনা বোলুয়ার্তেকে প্রেসিডেন্ট পদে বেছে নেওয়া হয়। ২০২৬ পর্যন্ত তিনি সেই পদে থাকার শপথ নিয়েছেন।

ডিনা বোলুয়ার্তে পেশায় আইনজীবী ছিলেন। দীর্ঘদিন ন্যাশনাল রেজিস্ট্রি অব আইডেন্টিফিকেশন অ্যান্ড সিভিল স্ট্যাটাসে কাজ করেছেন।

২০২১ সালে ৬০ বছরের বোলুয়ার্তে পেরু লিবরে পার্টির হয়ে নির্বাচনে লড়েন। নির্বাচনে জেতার পর তিনি উপরাষ্ট্রপতির পদে দায়িত্ব নেন।

ক্ষমতায় এসে তিনি জানিয়েছেন, ২০২৬ সালের জুলাই পর্যন্ত কাস্তিলোর ক্ষমতায় থাকার কথা ছিল। তাই সেই সময় পর্যন্ত তিনিও ক্ষমতায় থাকবেন।

তিনি বলেছেন, ‘দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে বাঁচিয়ে আনতে আমি কিছুটা সময় আর সুযোগ চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা