× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে আটকে পড়া বিদেশিদের ৭ দিনের ট্রানজিট ভিসা দিচ্ছে কুয়েত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ১০:২৯ এএম

ইরানে আটকে পড়া বিদেশিদের ৭ দিনের ট্রানজিট ভিসা দিচ্ছে কুয়েত

ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের ৭ দিনের ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত সরকার। এ ভিসার মাধ্যমে ইরানে আটকে পড়া বিদেশিরা ইরাক হয়ে কুয়েতের আবদালি স্থলপথে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এরপর তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন।

ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে ইরানে বহু দেশের হাজার হাজার নাগরিক আটকা পড়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। তবে যারা নিজ উদ্যোগে ইরান ছাড়তে চাইছেন, তাদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।

কুয়েত সীমান্ত ক্রসিং প্রশাসনের ঘোষণা অনুযায়ী, প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফের সরাসরি নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা