× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৫ ০৯:২১ এএম

 ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম

দখলদার ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে মঙ্গলবার (২৪ জুন) তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেল ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে ৬৮.৭৯ ডলারে দাঁড়িয়েছে, যা দিনের শুরুতে ৪ শতাংশেরও বেশি কমে ১১ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৫.৪৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৯ জুনের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

এদিকে, যুদ্ধবিরতি ঘোষণার পর এশিয়ার শেয়ারবাজারও ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী দেখা গেছে।

এর আগে ট্রাম্প বলেন, আগামী ৬ ঘণ্টার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি হবে। সামাজিকমাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, ‘সবাইকে অভিনন্দন! ইসরায়েল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে হয়েছে যে, আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান এবং ইসরায়েল তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচিত হবে।’

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্সে একটি পোস্টে জানিয়েছেন, দখলদার ইসরায়েল যদি তাদের ‘অবৈধ হামলা বন্ধ করে’ তাহলে ‘ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা