× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরাইলই সবচেয়ে বড় বাধা: এরদোয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৫ ১৮:৩৭ পিএম

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরাইলই সবচেয়ে বড় বাধা: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলি সরকারই সবচেয়ে বড় বাধা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে শনিবার (২১ জুন) ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দেওয়া বক্তৃতায় এরদোয়ান বলেন, এই অঞ্চল ও পুরো বিশ্বকে একটি বড় বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাওয়া ছাড়া নেতানিয়াহুর জায়নবাদী আকাঙ্ক্ষার আর কোনো উদ্দেশ্য নেই। খবর- আল জাজিরা।

এরদোয়ান বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন দফা আলোচনার আগে আগে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার লক্ষ্যই ছিল ওই আলোচনা বানচাল করে দেওয়া।

তিনি আরও বলেন, এই ঘটনা (ইরানে হামলা) এটাও দেখাচ্ছে যে, নেতানিয়াহু (এবং তার সরকার), কোনো ইস্যু বা বিষয়ের সমাধানই কূটনীতির মাধ্যমে করতে চান না।

যেসব দেশের ইসরায়েলের ওপর প্রভাব রাখার সক্ষমতা রয়েছে তাদের প্রতি আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তারা যেন ইসরায়েলের ‘বিষে’ কান না দেয় এবং উত্তেজনা না বাড়িয়ে সংঘাতের সমাধান আলোচনার মাধ্যমেই খোঁজে।

একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের আলোকে ইসরায়েলের ওপর শাস্তিমূলক ব্যবস্থা আরোপে প্রচেষ্টা জোরদারে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা