× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি সেনাপ্রধান বলছেন

আগে থেকেই ইরানের ওপর হামলার পরিকল্পনা ইসরায়েলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৫ ১৫:১৮ পিএম

আগে থেকেই ইরানের ওপর হামলার পরিকল্পনা ইসরায়েলের

ইসরায়েল আগে থেকেই ইরানের ওপর হামলার পরিকল্পনা করছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বলেছেন, তারা ইরানের ওপর হামলার জন্য ‘বছরখানেক আগে থেকেই’ প্রস্তুতি নিচ্ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির বলেন, সাম্প্রতিক মাসগুলোয় এ প্রস্তুতির বিষয়ে সব তথ্য যতটা সম্ভব গোপন রাখা হয়েছে।

জামির বিস্তারিত তথ্য না জানিয়ে বলেন, এই অভিযান সম্ভব হয়েছে ‘অপারেশনাল ও কৌশলগত পরিস্থিতির কারণে’। দেরি করলে পরিস্থিতি হারানোর ঝুঁকি ছিল এবং ইসরায়েল দুর্বল অবস্থায় পড়তে পারতো।

তিনি বলেন, ‘প্রথমেই একটি শক্তিশালী ও অপ্রত্যাশিত হামলার কারণে আমরা অসাধারণ ফলাফল অর্জন করেছি।’

এদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার ভোরে ইরানের কেন্দ্রস্থল ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে।

খবরে বলা হয়েছে, ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী এই হামলার জবাব দিয়েছে, যার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়েনি, যদিও জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ এখনো এই স্থাপনা সম্পর্কে কোনো হালনাগাদ তথ্য দেয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্রের গুদাম ও অবকাঠামোর ওপর “একাধিক হামলা” চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত রাতে তারা ইরানের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন, ইরান চলমান হামলার মধ্যে কোনো পারমাণবিক আলোচনা করবে না। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, হামলা বন্ধ হলে এবং আগ্রাসনের জন্য দায়ীদের জবাবদিহি করানো হলে, ইরান আবার কূটনৈতিক পথ বিবেচনা করতে প্রস্তুত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা