× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই বছর পেছাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৫ ১২:৫৬ পিএম

ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই বছর পেছাল

ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই বছর পিছিয়ে গেছে। এমন মন্তব্যই করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। এমনকি ইরানে ইসরায়েলের যে হামলা চলছে তা থামানোর কোনও পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২১ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, জার্মান পত্রিকা বিল্ড-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা অন্তত দুই থেকে তিন বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

গিদেওন সার বলেন, ‘আমরা যে মূল্যায়ন পাচ্ছি, তা অনুযায়ী অন্তত দুই-তিন বছরের জন্য ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা পিছিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের হামলা থামানোর কোনও পরিকল্পনা নেই। তার দাবি, এই হুমকি সরিয়ে নিতে যা যা করা দরকার, আমরা তাই করব।’

অন্যদিকে, ইরান বারবার দাবি করে এসেছে যে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে। এর পাল্টা জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে।

বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এমন দাবি এবং ধারাবাহিক হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা নিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা