× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনীত করল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৫ ১১:০০ এএম

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনীত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান সরকার। সাম্প্রতিক ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ‘কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের’ জন্য ট্রাম্পকে মনোনীত করেছে দেশটি।

পাকিস্তান সরকার এ ব্যাপারে তাদের এক্স অ্যাকাউন্টে শুক্রবার (২১ জুন) লিখেছে, ‘পাকিস্তান সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করল। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের কারণে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নাম প্রস্তাব করেছে।’

পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে গত বৃহস্পতিবার দেখা করেন ট্রাম্প। এরপরই দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসল।

সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, হোয়াইট হাউজে ফিল্ড মার্শাল অসিম মুনিরকে ট্রাম্পের দাওয়াত দেওয়ার বিষয়টিকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে ইসলামাবাদ।

গত ২৬ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকের ওপর হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। এতে ২৬ জন নিহত হন। এরপর ৭ মে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান ওইদিনই ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া দেশটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলাও চালায়। পরিস্থিতি ঘোলাটে হওয়ার শঙ্কা দেওয়ার পর এতে হস্তক্ষেপ করেন ট্রাম্প। তার মধ্যস্থতায় গত ১১ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা