× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরাইলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে: এরদোয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৭:০২ পিএম

ইসরাইলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে: এরদোয়ান

তেহরানে ইসরায়েলের হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরাইলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে।

এরদোয়ান আরও বলেন, ইরানের আত্মরক্ষা স্বাভাবিক, আইনি ও বৈধ।

বুধবার (১৮ জুন) রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশে এরদোয়ান বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু আলোচনা শেষ হওয়ার অপেক্ষা না করেই ইসরায়েল তুরস্কের প্রতিবেশী ইরানে হামলা চালিয়েছে।

আঙ্কারা কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান দেখতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, তুরস্ক এই সংকটের সমাধানে অবদান রাখতে প্রস্তুত আছে।

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবার থেকে শুরু হওয়া হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু অ সামরিক স্থাপনা। রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও আক্রান্ত হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান।

পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ৪০০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ ছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েক শ ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর আজ বুধবার এসব তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা