× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৪:২০ পিএম

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা শুরু করবে ইরান। দেশটির সামরিক বাহিনীর অন্তত দু’জন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা বলেছেন, তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যদি সত্যিই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে, সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথম আক্রমণ করা হবে। পরে ধীরে ধীরে অন্যান্য ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এ ব্যাপারে মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করেছিল নিউইয়র্ক টাইমস। তারা জানিয়েছেন, ইরান যদি মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে চায় সেক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর বেশি প্রস্তুতির প্রয়োজন নেই। কারণ তেহরানের কাছে অল্প, মাঝারি ও দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র আছে, তাতে খুব সহজেই ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পরবে ইরানের সেনাবাহিনী।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উচ্চ সতর্কতায় আছে মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো। বিভিন্ন ঘাঁটিতে এ পর্যন্ত সর্বমোট ৪০ হাজারেরও বেশি নতুন সেনা মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ জুন) ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা