× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ভাবছে ইরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৫ ১৬:২২ পিএম

পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ভাবছে ইরান

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যেতে চায় ইরান। এ জন্য দেশটির পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই সোমবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছেন। খবর আল–জাজিরার।

মুখপাত্র বলেন, তেহরান গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিপক্ষে।

বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের উদ্যোগে ১৯৬৮ সালে সই করা হয়েছে এনপিটি। এখন পর্যন্ত ১৯১টি দেশ এ চুক্তিতে সই করেছে। পাঁচ বছর পরপর দেশগুলো চুক্তিটি পর্যবেক্ষণ করে।

এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, এবং ফ্রান্স বাদে অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তবে জাতিসংঘের নজরদারিতে পারমাণবিক উপায়ে শক্তি উৎপাদন করতে পারবে।

২০১৮ সালে ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি থেকে সরে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন থেকেই ধীরে ধীরে এনটিপি থেকে পিছিয়ে আসতে থাকে ইরান।

তবে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবী করেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই দেশটির। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা