× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৫ ১৫:২৪ পিএম

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। 

রবিবার (১৫ জুন) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন তিনি।

উরসুলা ভন ডার লিয়েন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেন, ইরান নিয়ে কূটনৈতিক আলোচনায় যাওয়াই সবচেয়ে ভালো উপায় হবে। তবে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাননি।

ভন ডার লিয়েন বলেন, তিনি টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে একমত হয়েছেন যে ‘ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এতে কোনো প্রশ্নই নেই।’

এর আগে ভন ডার লিয়েন গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। কিন্তু তিনি এটাও বলেছেন, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সঙ্গে ইরান অসহযোগিতা করছে। এর মানে ইসরায়েল ‘নিজেকে রক্ষা করার অধিকার রাখে।’

তিনি আরও বলেন, ‘ইরানই এই অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উৎস।’

বর্তমানে ভন ডার লিয়েন কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। সেখানে তিনি জানান, এই সম্মেলনে ইসরায়েল ও ইরানের দ্বন্দ্বের পাশাপাশি রাশিয়ার ইউক্রেনে চলমান আগ্রাসনও আলোচনা হবে।

তিনি বলেন, ‘ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরায়েলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। এসব হুমকি একসাথে মোকাবিলা করা দরকার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা