× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত যদি পাকিস্তানের পানি বন্ধ করে, তাহলে যুদ্ধই একমাত্র পথ : বিলাওয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৫ ১৪:২৩ পিএম

ভারত যদি পাকিস্তানের পানি বন্ধ করে, তাহলে যুদ্ধই একমাত্র পথ : বিলাওয়াল

ভারত যদি পাকিস্তানের পানিপ্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুদ্ধ ছাড়া আর কোনও বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। একই সঙ্গে তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসে সহায়তার অভিযোগও তুলেছেন।

রবিবার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

বিলাওয়াল ভুট্টো বলেন, ‘পানি আমাদের জীবনের স্রোতধারা। আমাদের ন্যায্য অংশ কখনও ছাড়ব না। ভারত যদি একতরফাভাবে পানি বন্ধ করে, তাহলে সেটা আমাদের অস্তিত্বের ওপর আঘাত।’

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার পর ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তিবাতিলের সিদ্ধান্তের বিষয়টিও এখানে আলোচনায় আসে।

কাশ্মিরে গত এপ্রিলের প্রাণঘাতী সেই হামলার পর ভারত কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে, সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেয়।

জবাবে পাল্টা পদক্ষেপে পাকিস্তানও ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে, ভারতীয়দের ভিসা বাতিল করে (শিখ তীর্থযাত্রীদের ছাড়া), নিজের দিক থেকেও সীমান্ত বন্ধ করে দেয়, হামলার অভিযোগ অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দেয়।

সংবাদমাধ্যম বলছে, বিলাওয়ালের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাসেলসে কূটনৈতিক সফর শেষ করেছে। সফরের উদ্দেশ্য ছিল ভারতের প্রোপাগান্ডার জবাব দেওয়া এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।

সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, ভারতের পানি বন্ধের হুমকি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, ‘যদি ভারত পানি নিয়ে আগ্রাসনে নামে, তাহলে পাকিস্তানের সামনে যুদ্ধ ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।’

তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসে সহায়তার অভিযোগও তোলেন। তবুও তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। কিন্তু দেশের অস্তিত্ব আর পানির নিরাপত্তা নিয়ে কোনও ছাড় দেওয়া সম্ভব নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা