× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমান বিধ্বস্ত: সবাই ঝাঁপিয়ে পড়েছেন, যদি একজনকেও বাঁচানো যায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৫ ১৮:১৭ পিএম

আপডেট : ১২ জুন ২০২৫ ১৮:২৩ পিএম

স্থানীয় একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর আছড়ে পড়ে বিমানটি। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ছবি সংগৃহীত

স্থানীয় একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর আছড়ে পড়ে বিমানটি। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ছবি সংগৃহীত

যেখানে বিমানটি আছড়ে পড়েছে, চারদিকে মানুষের ছুটাছুটি, দৌড়োদৌড়ি, যত বেশি সম্ভব মানুষকে উদ্ধার করা যায়— ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা রক্সি গাড্ডেকার এমন চিত্রের বর্ণনা দেন। তিনি বলেন, যে জায়গাটায় উদ্ধার তৎপরতা চলছে, সেটি বিমানবন্দরের খুব কাছে। চারদিকে শুধুই অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। সব রাস্তা বন্ধ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎই ভীষণ জোরে আওয়াজ পান, আর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান।

২৫৩ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর আছড়ে পড়ে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানটি।

দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। যে বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে, সেখানে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

দ্য টেলিগ্রাফ জানায়, বোইং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি উড্ডয়ন করার পর অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত হয়। এর ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটে।

আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি জানিয়েছে, বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বিমান থেকে বিপদ বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরে এটিসির ডাকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ২১৭ জন প্রাপ্তবয়স্ক এবং ১১ জন শিশু যাত্রীর মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান ছিলেন।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, আজ দুর্ঘটনার কবলে পড়া ‘ফ্লাইট এআই১৭১’ আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক রুটে যাত্রা করেছিল। ‘এই মুহূর্তে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও সবশেষ তথ্য জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা