× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলি, নিহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৫ ১৮:৩৪ পিএম

আপডেট : ১০ জুন ২০২৫ ১৮:৩৪ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইউরোপের দেশ অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবারের (১০ জুন) এ ঘটনা ঘটেছে।

ওই শহরের পুলিশের বরাতে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, শহরটির একটি সড়কে পুলিশি অভিযান চলছে। সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তবে কারা, কেন হামলা চালিয়েছে বা কারা হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিদ্যালয় ভবনটি পুলিশ খালি করে ফেলেছে বলে জানাচ্ছে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর, ওই ভবনের শৌচাগারে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তবে ওই ব্যক্তি বন্দুকধারী কি না, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হতাহতের সংখ্যার বিষয়ে অস্ট্রিয়ার সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা