× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজের কার্যক্রম পরিদর্শনে মিনায় সৌদি যুবরাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১৯:৩২ পিএম

হজের কার্যক্রম পরিদর্শনে মিনায় সৌদি যুবরাজ

হজের ব্যবস্থাপনা পরিদর্শনে সরেজমিনে মিনায় গেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার (৫ জুন) মক্কার উপকণ্ঠে অবস্থিত মিনায় পৌঁছেছেন তিনি। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মতে, যুবরাজ হজযাত্রীদের আরাম ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নিশ্চিত হতে সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে মিনায় পৌঁছান। এ সময় তিনি হজের সময় গৃহীত ব্যবস্থা ও সেবা তদারকি করেন।

বুধবার (৪ জুন) থেকে শুরু হয়েছে এই বছরের হজের কার্যক্রম। চলতি হজ মৌসুমে ১০ লাখেরও বেশি হাজী ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ইবাদতে অংশ নিয়েছেন।

হাজীরা বুধবার মিনায় পৌঁছান এবং সেখানে রাত যাপন করেন। এরপর বৃহস্পতিবার তারা হজের গুরুত্বপূর্ণ আমল আরাফায় অবস্থান এবং সেখানে দোয়া ও ইবাদত করেন। 

হাজীরা মক্কার নিকটবর্তী আরাফার ময়দানে সমবেত হয়ে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং নিজের ঈমান বৃদ্ধির দোয়া করেন।

দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা জড়ো হন আরাফাতের ময়দানে, যেখানে হজরত মুহাম্মদ (সা.) তার বিদায়ী হজে শেষ খুতবা প্রদান করেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা