× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইবেরিয়ায় রুশ পারমাণবিক বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৫ ২০:০০ পিএম

সাইবেরিয়ায় রুশ পারমাণবিক বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলা

সাইবেরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটিতে রাখা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার বোমারু বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। যুদ্ধের সম্মুখ সারি থেকে প্রায় ৪ হাজার ৩০০ কিলোমিটার দূরের রুশ ঘাঁটিতে প্রথমবারের মতো এই ধরনের হামলা চালিয়েছে কিয়েভ।রোববার রুশপন্থি একাধিক ব্লগার সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে হামলার তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, সাইবেরিয়ার ইরকুৎস্কের উত্তরে বেলায়া বিমানঘাঁটিতে রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলোতে আগুন জ্বলছে। এসব বোমারু বিমান সাধারণত দূরবর্তী লক্ষ্যবস্তুতে পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য ব্যবহার করা হয়।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। তবে ইউক্রেনের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ এই হামলা চালিয়েছে। সেখানে ৪০টিরও বেশি রুশ সামরিক বিমানের ওপর বড় ধরনের ড্রোন হামলা পরিচালনা করেছে এসবিইউ।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, রাশিয়ার কৌশলগত টিইউ-৯৫ ও টিইউ-২২ বোমারু বিমানে হামলা চালানো হয়েছে। এসব বিমান ব্যবহার করে ইউক্রেনের দূরপাল্লার লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

রাশিয়ার ইরকুৎস্ক অঞ্চলের গভর্নর ইগোর কোবজেভ বলেছেন, উসোলস্কি জেলার স্রেদনি গ্রামের কাছের একটি সামরিক ইউনিটে ড্রোন হামলা হয়েছে। তবে তিনি কৌশলগত বিমানঘাঁটির বিষয়ে কিছু জানাননি।টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ঘাঁটির আকাশে ড্রোনের শব্দ শোনা গেছে। এ সময় আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়।

কোবজেভ বলেন, সাইবেরিয়ার এই অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রথম হামলার ঘটনা এটি। তবে হামলায় কতসংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তার দাবি, ড্রোনগুলো একটি ট্রাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা