× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসাম-মিজোরাম-ত্রিপুরায় রেড অ্যালার্ট জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৫ ১২:৩৭ পিএম

আসাম-মিজোরাম-ত্রিপুরায় রেড অ্যালার্ট জারি

প্রতিকূল আবহাওয়ার কারণে আসাম, মিজোরাম এবং ত্রিপুরার বেশকিছু জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

বুধবার (২৮ মে) জারি করা সতর্কবার্তায় দুই থেকে তিন দিন আসামের পশ্চিম ও দক্ষিণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) সতর্ক করে বলেছে, বৃহস্পতিবার (২৯ মে) আসামের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকা রেড অ্যালার্টের আওতায় থাকবে। যেখানে বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার, যা ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

শুক্রবার (৩০ মে)  ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বাকসা, বাজালি, বারপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতেও বৈরী আবহাওয়া থাকতে পারে।

গুয়াহাটিতে টানা ও তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আরএমসি। এর ফলে শহরে জলাবদ্ধতা, যানবাহন চলাচলে বিঘ্ন এবং গাছপালা ভেঙে পড়ার এবং স্থানীয়ভাবে ভূমিধসের ঝুঁকি রয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও পাহাড়ি এলাকায় বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। একই ভাবে, ত্রিপুরার আবহাওয়া অফিস পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। 

পূর্বাভাসে সংস্থাটি বলে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার মিজোরামের মামিত, কোলাসিব এবং সাইতুয়াল জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আরএমসি। বিচ্ছিন্ন এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাসের সতর্কতা জারি করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা