× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্যাটেলাইট ছবিতে ক্রিমিয়ায় ক্ষতিগ্রস্ত রুশ বিমানঘাঁটি

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১৩:২৮ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২২ ১৩:৫৪ পিএম

বিস্ফোরণের পর রুশ বিমানঘাঁটি। ছবি: বিবিসি।

বিস্ফোরণের পর রুশ বিমানঘাঁটি। ছবি: বিবিসি।

স্যাটেলাইট ছবিতে দেখানো হয়েছে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় রুশ বিমানঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত আটটি বিমান ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ক্রিমিয়া উপদ্বীপের সমুদ্রতীরবর্তী রিসোর্টের কাছে এ সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন বেসামরিক নাগরিক নিহত হন।

যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্ল্যানেট ল্যাবের ছবি থেকে বোঝা যায়, বিস্ফোরণে একটি বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  অন্তত আটটি বিমান ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিমানঘাঁটির প্রধান রানওয়েগুলো অক্ষত রয়েছে।

ছবিতে দেখা যায় বেশ কয়েকটি জায়গায় কিছু গর্ত স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে আছে। তাদের বেশিরভাগই ঘাঁটির একটি নির্দিষ্ট এলাকায় দেখা যায়, যেখানে বিপুলসংখ্যক বিমান খোলা জায়গায় পার্ক করা হয়েছিল।

প্ল্যানেট ল্যাবসের প্রকাশিত এ বিমানঘাঁটির আগে এবং পরে ছবি প্রথম নিশ্চিত করে, বিমানঘাঁটিতে বিস্ফোরণে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ঘাঁটিতে কীভাবে এবং কীসের মাধ্যমে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো জানা যায়নি।

রাশিয়া জানিয়েছে, অগ্নি নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করায় গোলাবারুদ স্তূপ করে রাখা গুদামঘরে বিস্ফোরণ ঘটেছে।

ইউক্রেন এ হামলার কোনো দায় স্বীকার না করলেও ছবি থেকে বোঝা যায় এটি একটি পরিকল্পিত হামলার অংশ। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, রুশ সেনাদের অসতর্কতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, এ ঘটনায় প্রায় এক ডজন রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। যদিও রাশিয়া তা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। 

প্রবা/এনএস/এমজে
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা