× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টির কবলে মুম্বাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৫ ০৯:৪১ এএম

১০০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টির কবলে মুম্বাই

২০২৫ সালের মে মাসে ১০০ বছরের রেকর্ডভাঙা বর্ষণ দেখেছে ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই। ভারতের আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মুম্বাইয়ের কোলাবা ও সান্তাক্রুজে আইএমডি’র দু’টি শাখা দপ্তর রয়েছে। 

সোমবার কোলাবা শাখা দপ্তর জানিয়েছে, চলতি মে মাসে এখন পর্যন্ত ৪৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের এ রাজধানী শহরে। 

আইএমডির তথ্য অনুসারে, এর আগে শুধু মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিল ১৯১৮ সালে। সে বছরের মে মাসে সেখানে মোট ২৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

মুম্বাইয়ে সাধারণত যে সময় বর্ষাকাল শুরু হয়, এবার তার আনেক আগে এসেছে বর্ষা। আইএমডি মুম্বাই শাখা দপ্তরের প্রধান নির্বাহী শুভাঙ্গী ভুট্টে জানিয়েছেন, সাধারণত জুনের ১১ তারিখের পর থেকে বর্ষা মৌসুম শুরু হয় মুম্বাইয়ে। তবে এবার বর্ষা এসেছে ২৫ মে থেকে।

আরব সাগরের উপকূলে অবস্থিত হওয়ার কারণে ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রবণ শহরগুলোর মধ্যে মুম্বাই অন্যতম। অনেক সময় শহরটিতে বর্ষণের পরিমাণ এত বেশি হয় যে পুরো শহর ডুবে যায়।

সম্প্রতি রবিবার-সোমবারের ব্যাপক বর্ষণে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। শুভাঙ্গী ভুট্টে জানিয়েছেন, সামনে আরও বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে মুম্বাই ও তার আশপাশের এলাকায় হলুদ সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা