× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা আম্বানির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৫ ১৭:১৭ পিএম

সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা আম্বানির

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ৭ রাজ্যর বিভিন্ন খাতে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। আগামী ৫ বছর ধরে নিজের মালিকানাধীন রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রির আওতায় এ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে সেভেন সিস্টারর্স অঞ্চলে ভারতীয় বিনিয়োগকারীদের ফোরাম রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিটের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। নিজ বক্তব্যে তিনি বলেন, “গত চার দশকে উত্তরপূর্ব ভারতের ৭টি রাজ্যের বিভিন্ন খাতে মোট ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে রিলায়েন্স গ্রুপ। এই বিনিয়োগ আরা বাড়ানো হবে। আগামী ৫ বছরে রিলায়েন্স গ্রুপ আরও ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে উত্তরপূর্ব ভারতে। আমরা এই অঞ্চলকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আম্বানি জানান, বিভিন্ন খাতে বিনিয়োগ করার পরিকল্পনা থাকলেও সেভেন সিস্টার্স অঞ্চলে আপাতত বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দেবে রিলায়েন্স গ্রুপ।

“আমরা ওই অঞ্চলে সৌর বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকে অগ্রাধিকার দেবো। পুরো অঞ্চল জুড়ে শত শত কারখানা প্রতিষ্ঠা করা হবে। এসব কারখানার জন্য জমির প্রয়োজন হবে এবং জমি ক্রয় সংক্রান্ত একটি পরিকল্পনা ইতোমধ্যে রিলায়েন্স গ্রুপ শুরু করেছে। বর্তমানে উত্তরপূর্বাঞ্চল পতিত ভূখণ্ড হিসেবে আছে, শিগগিরই এটি সম্পদশালী ভূখণ্ডে পরিণত হবে।”

প্রসঙ্গত, ভারতের উত্তরপূর্বাঞ্চলের ৭ রাজ্য আসাম, ত্রিপুরা, হিমাচল, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচলকে সমন্বিতভাবে উল্লেখ করা হয় ‘সেভেন সিস্টার্স’ নামে। ভারতের অন্যান্য রাজ্য ও অঞ্চলগুলোর তুলনায় এই সেভেন সিস্টার্স আর্থিক, অবকাঠামোগত এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে। জনজাতি অধ্যুষিত এ রাজ্যগুলো ভৌগলিক দিক থেকেও ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে দীর্ঘ পাঁচ-ছয় দশক এই রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন-সংগ্রাম চলেছে সেভেন সিস্টারর্স অঞ্চলে। তবে ২ হাজার সালের পর থেকে সেখানকার পরিস্থিতি অনেকটা শান্ত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা