× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াচ্ছে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৫ ১১:২৯ এএম

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াচ্ছে পাকিস্তান

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াচ্ছে পাকিস্তান।  আগামী সপ্তাহে এ মেয়াদ বাড়ানো হবে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনার জেরে গত ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়। পাল্টা জবাবে পরদিন ইসলামাবাদও একই প্রতিক্রিয়া জানায়।

বর্তমানে আকাশসীমা বন্ধের মেয়াদ শেষ হওয়ার আগে বিমান চলাচল বিভাগের পক্ষ থেকে একটি নোটাম জারি করা হবে।  সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ সূত্রগুলো শনিবার দ্য নিউজকে জানিয়েছে, পাকিস্তানকে আকাশসীমা বন্ধের পদক্ষেপ নিতে বাধ্য করা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে। 

সূত্রগুলো আরও জানিয়েছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুসারে কোনও সদস্য দেশ একবারে এক মাসের বেশি তার আকাশসীমা বন্ধ করতে পারে না।

প্রসঙ্গত, পেহেলগাঁও হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ৭ মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে। যার মধ্যে তিনটি রাফায়েল রয়েছে। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ।  চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা