× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৫ ০৮:৩৩ এএম

ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার শরীরে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। 

স্থানীয় সময় রবিবার (১৮ মে) তার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

তারা বলছে, পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। যা তার শরীরের হাঁড়ে ছড়িয়ে পড়েছে। 

বিবৃতিতে জো বাইডেনের দপ্তর ক্যান্সার শনাক্ত হওয়ার ব্যাপারে বিস্তারিত জানিয়ে বলেছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে৷ তখন পরীক্ষা-নিরীক্ষায় তার প্রোস্টেটে একটি নতুন গুটি ধরা পড়ে। পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রাস্ত। ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে, আশার কথা হলো, ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা