× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থাইল্যান্ডে যেতে পারেন গোটাবায়া রাজাপাকসে

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১১:২৩ এএম

আপডেট : ১১ আগস্ট ২০২২ ১১:৫৮ এএম

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ছবি: ফাইল ফটো

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ছবি: ফাইল ফটো

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারেন বলে জানিয়েছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এনডিটিভি জানিয়েছে, গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানোর পর দ্বিতীয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশে সাময়িকভাবে অবস্থানের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে আশা করা হচ্ছে।

দেশের অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যায় গোটাবায়া। সেখান থেকে পরদিনই সিঙ্গাপুর চলে যান। যেখানে দুই সপ্তাহ অবস্থানের সুযোগ পান তিনি। এর মধ্যে গত সপ্তাহে গোটাবায়াকে সিঙ্গাপুরে রাখতে আরও ১৪ দিনের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল লঙ্কান সরকার।

সে বিষয়ে অগ্রগতি না হওয়ায় থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানায় সূত্র। তবে তিনি কোন সময় থাইল্যান্ড পৌঁছাবেন তা জানা যায়নি।

কর্তৃপক্ষ জানায়, গোটাবায়া থাইল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ইচ্ছে নেই। স্বল্প সময়ের জন্যই তিনি সেখানে অবস্থান করবেন।

এ বিষয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচা সাংবাদিকদের বলেন, এটি একটি মানবিক সংকট। তাই গোটাবায়ার অস্থায়ী অবস্থানের ব্যবস্থা করে একটি চুক্তি সম্পন্ন করা হয়েছে। তবে রাজাপাকসে থাইল্যান্ডে থাকাকালীন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদ্বিনা জানান, লঙ্কান সরকারও গোটাবায়ার থাইল্যান্ড সফরকে সমর্থন জানিয়েছে। তার কাছে কূটনৈতিক পাসপোর্ট রয়েছে, যা এ সাবেক প্রেসিডেন্টকে ৯০ দিন দেশটিতে থাকার অনুমতি দেয়।

তবে এ বিষয়ে গোটাবায়া রাজাপাকসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রবা/এনএস/ম.ই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা