× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংকট মেটাতে জাতিসংঘের জরুরি বৈঠক আজ

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১০:৪২ এএম

আপডেট : ১১ আগস্ট ২০২২ ১২:১১ পিএম

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংকট মোকাবেলায় আজ জরুরি বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ বিদ্যুৎকেন্দ্রে কিয়েভ ও মস্কোর উভয়ের হামলার অভিযোগকে কেন্দ্র করে এ বৈঠকের আয়োজন।

নিরাপত্তা পরিষদের সভাপতিমণ্ডলীর একটি সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ আগস্ট) স্থানীয় সময় বেলা ৩টায় এ বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশ।

ইউক্রেনীয় বাহিনী কেন্দ্রটিতে বারবার গোলাবর্ষণ করছে এমন অভিযোগ তুলে রাশিয়া এ বৈঠকের আবেদন জানায়।

গত মঙ্গলবার রাতে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুকেন্দ্রের কাছে বোমা হামলায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এটি ইউরোপের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র। ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের পর এর দখল নিয়ে নিলে আন্তর্জাতিক সম্প্রদায় এতে উদ্বেগ প্রকাশ করে।

বুধবার এক আলোচনায় শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ জানায়, এ পারমাণবিক কেন্দ্রটি মস্কোর দখলে থাকলে তা আশপাশের অঞ্চলগুলোর জন্য হুমকির কারণ হয়ে উঠতে পারে। তাই এর নিয়ন্ত্রণ পুনরায় ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

তৎকালীন সোভিয়েত ইউক্রেনে ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের কথা স্মরণ করিয়ে দেয় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংকট। যে বিপর্যয়ে শত শত লোক নিহত হয় এবং ইউরোপের বেশির ভাগ অংশে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ে। তাই এ বিদ্যুৎকেন্দ্র নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে।

প্রবা/এনএস/ম.ই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা