× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিকম্পে কাঁপল তিব্বত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৫ ১১:২৩ এএম

আপডেট : ১২ মে ২০২৫ ১১:৪৮ এএম

ভূমিকম্পে কাঁপল তিব্বত

ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের তিব্বতের শিগাতসে শহর। সোমবার (১২ মে) স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।  তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। চীনা ভূমিকম্প প্রশাসনের (সিইএ) এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। 

ভারতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এবং চীনা ভূমিকম্প প্রশাসনের (সিইএ) জানিয়েছে, ভূমিকম্পটি সোমবার (১২ মে) স্থানীয় সময় ভোর ৫টা ১১মিনিটে শিগাতসে শহরের কাছে আঘাত হানে। প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি ২৯.০২° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৮° পূর্ব দ্রাঘিমাংশে, ১০ কিমি গভীরতায় আঘাত হানে।

জানা যায়, প্রশাসন থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। অত্যন্ত অগভীর এই ভূমিকম্প হওয়ায় পরবর্তীতে আফটারশক বা মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে, তিব্বতের টিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা