প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৫ ০৯:৩২ এএম
আপডেট : ০৯ মে ২০২৫ ০৯:৪১ এএম
ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিংগোর একটি জনপ্রিয় নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫৫ জন।
ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৩৪ মিনিটে। দেশটির জনপ্রিয় মেরেঙ্গু শিল্পী রুবি পেরেজ ওই সময় সেখানে পারফর্ম করছিলেন। দেশটির জরুরি সেবাবিষয়ক পরিচালক জেনারেল হুয়ান ম্যানুয়েল মেনডেজ জানিয়েছেন, জেট সেট (Jet Set) নামক নাইটক্লাবটিতে ওই সময় কনসার্ট চলছিল। এ সময় ছাদটি কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়ে। পুলিশ ও উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছে।
প্রেসিডেন্ট লুইস আবিনাদের এক বিবৃতিতে বলেন, ‘জেট সেট নাইটক্লাবে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এতে আমরা গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি। আমরা শুরু থেকেই ঘটনাটির প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছি। সবগুলো উদ্ধার সংস্থা নিরলসভাবে কাজ,
উদ্ধারকারীরা ডোটেলকে ধ্বংসস্তূপ থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবার প্রধান কর্নেল র্যান্ডলফো রিজো গোমেজ। ডোটেল ১৩টি এমএলবি দলের হয়ে খেলেছেন। এর মধ্যে নিউ ইয়র্ক মেটস অন্যতম। দলটি এ ঘটনায় এক মিনিট নীরবতা পালন করে সমবেদনা জানিয়েছে।
অন্যদিকে টনি ব্ল্যাঙ্কো ওয়াশিংটন ন্যাশনালসসহ জাপান ও ডোমিনিকানের হয়ে খেলেছেন। ডোমিনিকান ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তার অবদান জাতীয় বেসবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে’। এছাড়াও মন্তেক্রিস্তির গভর্নর নেলসি মিলাগ্রোস ক্রুজ মার্টিনেজও এ দুর্ঘটনায় নিহত হন। তিনি সম্পর্কে এমএলবি তারকা নেলসন ক্রুজের আপন বোন। ক্রুজ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তার (নেলসি ক্রুজ) সেবার মনোভাব ও ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে’।