× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সৌদি সফরে জিনপিং

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১০:১৫ এএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১০:৪৬ এএম

সৌদি বাদশাহর সঙ্গে চীনের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

সৌদি বাদশাহর সঙ্গে চীনের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চলতি সপ্তাহে তিন দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার (৭ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যের এ দেশটি সফর করবেন তিনি। করোনা মহামারি শুরুর পর এটি শির তৃতীয় বিদেশ সফর এবং ২০১৬ সালের পর সৌদি আরবে প্রথম সফর।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) মঙ্গলবার জানিয়েছে, দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারি জোরদার করার জন্য সৌদি আরবের বাদশাহ সালমানের আমন্ত্রণে শি জিনপিং এ সফরে আসছেন।

এজেন্সি আরও জানায়, শির সফরকালে সৌদি ও চীনের মধ্যে প্রাথমিকভাবে ২৯ দশমিক ২৬ বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদিত হবে।

বুধবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, শি সৌদি আরবে রাষ্ট্রীয় সফর করবেন এবং রিয়াদে প্রথম চীন-আরব শীর্ষ সম্মেলন ও চীন-জিসিসি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

চীনের রাষ্ট্রীয় ট্যাবলয়েড গ্লোবাল টাইমস জানিয়েছে, চীন-আরব রাষ্ট্রের শীর্ষ সম্মেলনকে দেশগুলোর সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান চাপের মধ্যে শি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক আরও গভীর করার দিকে নজর দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এ সফর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা