× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের পাশে ইসরায়েল, দিলো পূর্ণ সমর্থন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৫ ১৭:১২ পিএম

ভারতের পাশে ইসরায়েল, দিলো পূর্ণ সমর্থন

যে কোনো ‘সন্ত্রাসী’ হামলার বিপরীতে ভারতের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানিয়েছেন।

নিজের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বার্তায় রাষ্ট্রদূত আজার বলেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। ‘সন্ত্রাসীরা’ জানুক, নিরীহ মানুষের বিরুদ্ধে তাদের জঘন্য অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধে রূপ নিয়েছে। এ অবস্থায় ইসরায়েলের এই বার্তাকে ভারতের প্রতি একপ্রকার কূটনৈতিক সমর্থন হিসেবেই দেখা হচ্ছে।গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি হয়। এর পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রতিদিনই ‍দুই পক্ষের মধ্যে সীমান্তে গোলাগুলি হচ্ছে। চলমান এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।হামলার পর নিহতের সংখ্যা নিয়ে প্রতিবেশী দুই দেশের পক্ষে দুই ধরনের দাবি উঠেছে। ভারত বলছে, ৭০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তবে পাকিস্তানের ভাষ্য, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আবার পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দিল্লির বিমান হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে তখন এই ঘটনা ঘটে।এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। তবে পাকিস্তানের এ দাবির প্রতিক্রিয়ায় নিশ্চিত করে কিছু বলেনি ভারত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা