× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে হামলা নিয়ে ভারতীয় রাজনীতিবিদদের প্রতিক্রিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৫ ১৩:২২ পিএম

পাকিস্তানে হামলা নিয়ে ভারতীয় রাজনীতিবিদদের প্রতিক্রিয়া

ভারতের সামরিক বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের একাধিক স্থানে ‘অপারেশন সিদুর’ নামক হামলা চালানোর পর, এই অভিযানটি নিয়ে ভারতের রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বিশ্বের উচিত সন্ত্রাসবাদের প্রতি কোনো সহনশীলতা না দেখানো।’ এই পোস্টে তিনি ‘অপারেশন সিদুর’ নামক ছবিটি শেয়ার করেছেন, যেখানে দুটি ইংরেজি ‘ও’ দিয়ে সিঁদুরের গোলক আঁকা রয়েছে। 

উল্লেখ্য, হিন্দু বিবাহিত নারীরা বিবাহের চিহ্ন হিসেবে চুলের মাঝে সিঁথিতে সিঁদুর ব্যবহার করেন। ঘটনার পর, পহেলগামে যাদের হত্যা করা হয়েছে, তাদের অধিকাংশই হিন্দু পুরুষ।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘অপারেশন সিঁদুর’ অভিযানের জন্য দেশটির সামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘পেহেলগামে আমাদের নিরীহ ভাইদের নির্মম হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তানের ওপর এই হামলা চালানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারত এবং তার জনগণের ওপর কোনো আক্রমণের উপযুক্ত জবাব দেওয়ার জন্য মোদী সরকার দৃঢ়প্রতিজ্ঞ ছিল। সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটিত করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’

বুধবার ভোরে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ভারত। ভারতের দাবি অনুযায়ী, এই হামলায় মোট ৯টি জায়গায় আঘাত হানা হয়। পাকিস্তান জানিয়েছে, এসব হামলায় ২৬ জন নিহত হয়েছেন। পাকিস্তানও ভারতীয় লক্ষ্যবস্তুতে গোলা নিক্ষেপ করেছে, যার ফলে তিন ভারতীয় নিহত হয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তান দাবী করেছে, ভারতীয় পাঁচটি বিমান তারা ভূপাতিত করেছে।

বিজেপির নেতারাও সামাজিক মাধ্যমে হামলা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্ত্রী রাজনাথ সিং ‘ভারতমাতা কি জয়’ লিখেছেন, আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘জয় হিন্দ, জয় হিন্দ-এর সেনা’ লিখে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও ‘ভারত মাতা কি জয়, জয় হিন্দ-এর সেনা’ লিখেছেন।

বিজেপি নেতা আলতাফ ঠাকুর ভারতীয় সেনাবাহিনীর হামলা নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আজ যে ‘‘অপারেশন সিঁদুর’’ শুরু হয়েছে, তাতে নয়টি স্থানে হামলা হয়েছে এবং বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এটি একটি ভালো পদক্ষেপ।’

বিরোধী দলগুলিও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কংগ্রেসের সংসদ সদস্য এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, ‘আমাদের সেনাবাহিনীর প্রতি গর্বিত। জয় হিন্দ।’

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘এখন জাতীয় ঐক্য বজায় রাখা প্রয়োজন।’ তিনি উল্লেখ করেন যে, পহেলগামে হামলার পর তার দল সরকার ও সামরিক বাহিনীর যে কোনও পদক্ষেপের পক্ষেই দাঁড়িয়েছে।

এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি পাকিস্তানের সন্ত্রাসী শিবিরগুলোর ওপর ভারতের ‘সার্জিকাল স্ট্রাইক’কে স্বাগত জানিয়েছেন। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও ‘অপারেশন সিঁদুর’কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা