× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার পোপ হওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ ১৩:৩৫ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫ ১৬:০২ পিএম

এবার পোপ হওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবরে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, তিনিই ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হওয়ার জন্য তাঁর ‘এক নম্বর পছন্দ।’ গতকাল মঙ্গলবার এক সাংবাদিককে তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই।’ রসিকতা করার পরপরই কে আসলে এই দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত জানান তিনি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একজন বিলিয়নিয়ার এবং তিনি তিনবার বিয়ে করেছেন। তাই ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রায় ২ হাজার বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর বর্তমানে নতুন আধ্যাত্মিক নেতার সন্ধান করছে। এই মাসেই মারা গেছেন পোপ ফ্রান্সিস। 

ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কোনো পছন্দ নেই।’ তবে তিনি যোগ করেন, ‘আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউইয়র্কের একটি জায়গা থেকে এসেছেন। তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়।’

নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলানকে ফ্রান্সিসের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে গণ্য করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র থেকে এর আগে কখনো কোনো পোপ আসেননি। আলোচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের পোপ হওয়ার এই অসম্ভব ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এ কথা শুনে তিনি ‘উত্তেজিত।’

গ্রাহাম বলেন, ‘তিনি (ট্রাম্প) সত্যিই ডার্ক হর্স প্রার্থী হতে পারেন। তবে আমি পোপ নির্বাচনকারী কনক্লেভ এবং ক্যাথলিক অনুসারীদের এই সম্ভাবনাটি নিয়ে খোলা মনে বিবেচনা করতে অনুরোধ করব!’ তিনি আরও বলেন, ‘প্রথম মার্কিন পোপ, আবার একই সঙ্গে প্রেসিডেন্ট-এই সমন্বয়ের অনেক সুবিধা আছে।’ এ সময় তিনি পোপ হিসেবে ট্রাম্পের জন্য একটি আনুষ্ঠানিক নামও প্রস্তাব করেন ‘পোপ ট্রাম্প এমএম-২’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা