× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণতন্ত্র ও অবাধ নির্বাচনে গুরুত্ব দিয়ে ১৫ বিদেশি মিশনের বিবৃতি

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ২০:৫২ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ২১:৪৫ পিএম

ঢাকার ১৫টি কূটনৈতিক মিশন এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। ছবি : সংগৃহীত

ঢাকার ১৫টি কূটনৈতিক মিশন এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। ছবি : সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যৌথ বিবৃতি দিয়েছে ঢাকার ১৫টি কূটনৈতিক মিশন। এক বিবৃতিতে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। 

বিবৃতিতে সইকারী কূটনৈতিক মিশনগুলো হলোঅস্ট্রেলিয়ান হাইকমিশন, ব্রিটিশ হাইকমিশন, কানাডিয়ান হাইকমিশন, ডেনমার্ক দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ফ্রান্স দূতাবাস, জার্মান দূতাবাস, ইটালির দূতাবাস, জাপান দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস, নরওয়ে দূতাবাস, স্পেন দূতাবাস, সুইডিশ দূতাবাস, সুইজারল্যান্ড দূতাবাস ও যুক্তরাষ্ট্র দূতাবাস। যৌথ বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো :

আমরা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই।

আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত স্বাধীনতা উদযাপন করি এবং ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে স্বাধীন মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের অঙ্গীকার রক্ষার গুরুত্ব তুলে ধরি।

অর্থপূর্ণ অংশগ্রহণ, সমতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুসরণীয় মূল্যবোধ ও নীতি হিসেবে আমরা গণতান্ত্রিক শাসনকে সমর্থন ও উৎসাহিত করি।

আমরা বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে এদেশের সাফল্যকে আরও উৎসাহিত করতে আগ্রহী এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা