× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ০১:১৩ এএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫ ১০:৪৬ এএম

‘সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত’

পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সে ব্যবস্থা নিচ্ছে ভারত। শুক্রবার (২৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্টে এমন কথা বলেন দেশটির জলশক্তিমন্ত্রী সিআর পাতিল।

গত মঙ্গলবার ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানিচুক্তি স্থগিত করে ভারত। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই। তবে প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জলশক্তিমন্ত্রী সিআর পাতিল।

তিনি এক্সে লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে।’

এদিকে পাকিস্তান গতকাল হুমকি দিয়ে বলেছে, যদি সিন্ধু নদের প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হয় তাহলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কাশ্মিরে হামলা নিয়ে গতকাল ভারতে সর্বদলীয় বৈঠক হয়। এতে বিরোধী দলগুলো প্রশ্ন করে ভারত কেন পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ পানিচুক্তি স্থগিত করেছে? কারণ তারা এ মুহূর্তে পানির প্রবাহ আটকাতে পারবে না। এ ধরনের অবকাঠামো এখনও সেখানে তৈরি করা হয়নি।

জবাবে সরকার জানায়, এ চুক্তি বাতিল করা মূলত একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ ছিল। তাদের বক্তব্য ছিল, ‘সিন্ধু নদ পানিচুক্তি বাতিলের উদ্দেশ্য ছিল সবাইকে দেখানো সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি করা হয়েছে কঠোর বার্তা দিতে। এ ছাড়া সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে; এর মাধ্যমে তারও বার্তা দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা