× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১২ জন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪ এএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৫ ১০:৫৬ এএম

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ১২ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এ সময় আরও ৩০ জন আহত হয়।

সোমবার (২১ এপ্রিল) ভোরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

হুথিদের লক্ষ করে যুক্তরাষ্ট্রের হামলায় এটি সর্বশেষ মৃত্যুর খবর।  এ হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুথিরা সানার শুব জেলার ফারওয়া পাড়ার বাজারে এ হামলা চালায়। এ এলাকাটি আগেও মর্কিন হামলার  লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ ছাড়া সোমবার রাতভর দেশটির অন্যান্য অঞ্চলেও হামলা চালানো হয়েছে।

জানা গেছে, গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার পর এ হামলা চালানো হয়েছে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর হুথিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছে। এর বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা।

তবে যুক্তরাষ্ট্রের তীব্র হামলায়ও পিছু হটতে রাজি নন হুথি যোদ্ধারা। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা