× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১০:৪৬ এএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নিউ ইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারটিতে পাঁচ সদস্যের একটি স্প্যানিশ পর্যটক পরিবার ছিল; যাদের সবাই মারা গেছেন। খবর বিবিসি

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানিয়েছনে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিস বলেছেন, নিহতদের পরিবারকে জানানোর আগে তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিউ ইয়র্ক হেলিকপ্টারস কোম্পানির ছোট হেলিকপ্টারটি স্থানীয় সময় বৃহস্পিতবার বেলা ৩টার দিকে ম্যানহাটনের ডাউনটাউন স্টকাইপোর্ট থেকে উড়াল দিয়েছিল।

ভিডিও ফুটেজে হেলিকপ্টারটিকে আকাশ থেকে উল্টো হয়ে হাডসন নদীতে পড়তে দেখা গেছে।

বেলা ৩টা ১৭ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী নৌযান ঘটনাস্থলে পাঠানো হয়। কর্মকর্তারা বলছেন, নিউ জার্সির উপকূল ধরে উড়ে যাওয়ার পথে জর্জ ওয়ার্শিংটন সেতুর কাছে বাঁক নেওয়ার সময় সম্ভবত হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিসস্ট্রেশন (এফএএ) বলেছে, দুই পাখার বেল-২০৬ মডেলের হেলিকপ্টারটির দুর্ঘটনায় পড়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

স্থানীয়ভাবে কোস্ট গার্ডও তদন্তে সহায়তা দিচ্ছে। উপকূলরক্ষা বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে জরুরি সহায়তাও দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা