× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধবিধ্বস্ত গাজায় নেই ঈদের আনন্দ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫ ১২:১১ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৫ ১২:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বের মুসলিম সম্প্রদায় যখন ঈদুল ফিতরের উৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখন যুদ্ধবিধ্বস্ত গাজায় ঈদের কোনো আমেজ নেই। ইসরায়েলের অব্যাহত হামলা ও মানবিক সংকটের কারণে গাজাবাসীর ঈদ উদযাপন অনিশ্চিত হয়ে পড়েছে।

গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে। এখন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে অন্তত ৫০ হাজার ২৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৪ হাজার ৯৫ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজারো ফিলিস্তিনিকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধের কারণে ঈদ বাজার একেবারে নিস্তব্ধ। স্থানীয়রা জানিয়েছেন, ঈদের কেনাকাটা তো দূরের কথা, অনেকের কাছে খাবারের ব্যবস্থাও নেই। রাফাহ, খান ইউনিস ও গাজা সিটির বাজারগুলোতে ঈদের কোনো প্রস্তুতির চিহ্নও দেখা যাচ্ছে না। ত্রাণের ওপর নির্ভরশীল পরিবারগুলো জানে না, ঈদের দিন তারা কী খাবে বা কোথায় থাকবে।

জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা গাজায় জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তার আহ্বান জানালেও ইসরায়েলের বাধার কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

ইসরায়েলি হামলায় বহু মসজিদ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় ধর্মীয় নেতারা জানিয়েছেন, ঈদের জামাত অনুষ্ঠিত হলেও তা হবে সীমিত পরিসরে—ধ্বংসস্তূপের মধ্যে কিংবা উন্মুক্ত স্থানে।

যুদ্ধের ভয়াবহতার মধ্যে এবারের ঈদ গাজাবাসীর জন্য খুশি নয়, বরং শোক ও দুঃখের বার্তা বয়ে এনেছে। তাদের একটাই আকুতি—যেন বিশ্ব সম্প্রদায় তাদের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা