× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় ঈদের তারিখ ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ২০:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের পর এবার ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। 

এই তিন দেশ জানিয়েছে, শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এর পরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর।

বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করে।  

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। ঈদের তারিখও জানাল সবার আগে।

এর পর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানানো হয়েছে। 

তৃতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ মালয়েশিয়া। এই দেশটিতেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা