× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিকসহ নিহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৫:২৭ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৫ ২০:২০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আল জাজিরার এক সাংবাদিকসহ দুই সংবাদকর্মী নিহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) পৃথক হামলায় নিহত হন তারা। পশ্চিম তীরের রামাল্লা থেকে এএফপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার উত্তরে বেইত লাহিয়ায় সাংবাদিকদের একটি গাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হলে বেশ কয়েকজন নিহত হন। এর মধ্যে আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত অন্যতম।

হামলার পরবর্তী দৃশ্য একটি ভিডিওতে ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিধ্বস্ত গাড়ির পাশে আরও অনেকের সঙ্গে সাংবাদিক হোসাম শাবাতের লাশ পড়ে আছে।

এদিন মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার তারেক আবু আযম বলেন, ২৩ বছর বয়সি শাবাত এর আগে একবার ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে ফের গাজার সংবাদ সংগ্রহে নেমে পড়েন। অবশেষে সেই ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন তিনি।

হোসাম শাবাত নিহত হওয়ার আগে এদিন গাজার খান ইউনিসে ‘প্যালেস্টাইন টুডে’র সাংবাদিক মোহাম্মদ মনসুরকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৭০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

এদিকে আরও দুই সাংবাদিক হত্যার ঘটনায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং সেই সঙ্গে তাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্রে: বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা