× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমালিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৭:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুরে কেনিয়া-নিবন্ধিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন বিমানে থাকা পাঁচজন।

শনিবার (২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৪ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় বিমানটি। খবর বার্তা সংস্থা মেহের।

সোমালিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এসসিএএ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বিধ্বস্ত বিমানটি ছিল DHC-5D Buffalo মডেলের এবং এর নিবন্ধন নম্বর ছিল 5Y-RBA। এটি ছিল ট্রাইডেন্ট এভিয়েশন লিমিটেড পরিচালিত একটি কার্গো বিমান।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিমানটিতে পাঁচজন যাত্রী ছিলেন এবং সবাই নিহত হয়েছেন। বিমানটি ধোবলি থেকে উড্ডয়ন করে মোগাদিসুর আদেন আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল’।

সোমালিয়ার সরকারি সংস্থাগুলো ও অংশীদাররা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে চারজন কেনিয়ান নাগরিক ছিলেন।

বার্তা সংস্থা মেহেরে প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ধোবলিতে অবস্থানকালে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। তবে তা পরে মেরামত করা হয়।

এসসিএএ জানিয়েছে, তারা এই দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করবে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা