× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২২ মাওবাদী নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৭:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যে পৃথক দুটি স্থানে ‘বন্দুকযুদ্ধে’ নিরাপত্তা বাহিনীর এক সদস্য ছাড়াও ২২ মাওবাদী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রাজ্যের বিজাপুর ও কাঙ্কের জেলায় এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড় পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্থানীয় সময় সকাল ৭টার দিকে গঙ্গালুর থানা এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে। তখন দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

পরে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ ১৮ জন মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় একজন নিরাপত্তা সসদ্য নিহত হন।

এনডিটিভি বলেছে, একইদিন রাজ্যের কাঙ্কেরের কোরোস্কোডো গ্রামের কাছে দুই পক্ষের গুলি বিনিময়ের পর আরও চার মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। দুটি স্থানেই বিশেষ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

গত মাসে ছত্তিশগড়ে দেশটির সেনাবাহিনী অন্তত ৩১ জন মাওবাদীকে হত্যা করে। এছাড়া বন্দুকযুদ্ধের সময় দুইজন পুলিশ সদস্য নিহত হয়। দেশটির পুলিশ জানিয়েছিল,  এটি চলতি বছরে সবচেয়ে বড় অভিযান।

গত জানুয়ারিতে ভারতে নিরাপত্তা বাহিনীর এক যৌথ অভিযানে ১৬ মাওবাদী নিহত হন। নিহতদের মধ্যে ছিল মাওবাদী নেতা জয়রাম রেড্ডি। অন্ধ্রপ্রদেশের এই মাওবাদী নেতা ছত্তিশগড়ে মাওবাদী হামলার কৌশল ঠিক করতেন। তার মাথার দাম ছিল এক কোটি টাকা। তাকে হত্যা নিরাপত্তা বাহিনীর জন্য একটি ‘বড় সাফল্য’ হিসেবে দেখা হয়।

২০২৪ সালে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর হাতে ২০০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে। একই সময়ে ৮০০ জনেরও বেশি মাওবাদীকে গ্রেফতার করা হয়। ভারতীয় সেনারা দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে ১৯৬৭ সাল থেকে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা