× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ বিভ্রাটে হিথ্রো বিমানবন্দর বন্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১২:৫৬ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৫ ১৩:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লন্ডনের হিথ্রো বিমানবন্দর শুক্রবার সারা দিনের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। শুক্রবার (২১ মার্চ) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ সরবরাহকারী একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াও বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত বিমানবন্দরের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, বিমানবন্দরের আশপাশে হাজার হাজার বাড়িও বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডার ২৪-এর তথ্যানুযায়ী, আকাশে থাকা কমপক্ষে ১২০টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আর অপেক্ষমাণ বিমানগুলো ছাউনিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিক তাদের ফ্লাইট গ্যাটউইকে স্থানান্তর করেছে, কোয়ান্টাস এয়ারওয়েজ পার্থ-লন্ডন ফ্লাইট প্যারিসে পাঠিয়েছে এবং ইউনাইটেড এয়ারলাইনস নিউইয়র্ক ফ্লাইট আয়ারল্যান্ডের শ্যাননে স্থানান্তর করেছে।

বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথ্রোতে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ ফ্লাইট ওঠানামা করে। এটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান চলাচলে বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা