প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ২১:৪৮ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫ ২১:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় গ্রুপের অ্যাডমিনকে গুলি করে হত্যা করেছেন এক পাকিস্তানি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সম্প্রতি এ ঘটনা ঘটে। গত শনিবার অভিযুক্ত আশফাককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। খবর এএফপি।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যার শিকার ব্যক্তির নাম মুশতাক আহমেদ।
এ বিষয়ে নিহত মুশতাক আহমেদের ভাই জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে আশফাককে গ্রুপ থেকে বের করে দেন মুশতাক। পরে সেই তর্ক-বিতর্ক মীমাংসা করতে আলোচনার সিদ্ধান্ত নেন গ্রুপ সদস্যরা। আলোচনার জন্য গ্রুপের সবাই এক স্থানে উপস্থিত হলে, সবার সামনেই বন্দুক বের করে মুশতাককে গুলি করেন আশফাক।
খাইবার পাখতুনখোয়া অঞ্চলটিতে প্রায়শই এ ধরনের ঘটনা ঘটে।
আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়া এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতিই এসব ঘটনার জন্য দায়ী বলে মনে করেন স্থানীয়রা।